আল্লাহ কোথায় থাকে?

ইতিহাস হতে জানতে পারি যে, উমাইয়া এবং আব্বাসীয়া শাসকেরা, যারা খলিফা নামধারণ করে রাজ্যশাসন করেছেন, তাদের কেউ কেউ কাবার ক্ষতিসাধন করেছে। যারা কাবার ক্ষতিসাধন করেছে তাদের সময় কেন আল্লাহপাক আবাবিল পাখির দ্বারা শাস্তিপ্রদান করলেন না? তাদের এই ক্ষতিসাধনটি ইচ্ছাকৃত ছিল না। যদি ইচ্ছাকৃত ক্ষতিসাধন হতো তা হলে অবশ্যই কোনো না কোনো শাস্তি আসতো। বিনা শাস্তিতে আল্লাহ ছেড়ে দেবেন এটা হতে পারে না। যারা কাবার ক্ষতি সাধন করেছে তারা কাবা আল্লাহর ঘর বলে বিশ্বাস করতো, কিন্তু ইহা মোটেই ইচ্ছাকৃত ছিল না। খাজা বাবার মাজারে যেতে হলে সেই দূরের শাহজাহান গেইট হতে পায়ের জুতা খুলতে হয়। সে যেই হোক না কেন, এমন কি ভারতের প্রধান মন্ত্রীই হোক না কেন। কিন্তু উরস মোবারকের সময় যখন খাজা বাবার মাজারের গম্বুজের উপর হরেক রকমের আলোকসজ্জা করা হয় তখন খালি পায়ে মাজারের গম্বুজের উপর উঠতে হয়।★ যিনি উঠেছেন তিনি বেয়াদবি করার জন্য উঠছেন না, বরং আলোকসজ্জায় সজ্জিত করে পরিবেশটাকে মনোরম করে তোলার জন্য। নিয়তের উপরই সব কিছু নির্ভর করে। বেয়াদবির নিয়তে উঠলে শাস্তি পাওয়াটা অবধারিত। কারণ কোরানে বর্ণিত সকল নবী মিলেও যতটুকু মুসলমান বানাতে পেরেছেন তা খাজা বাবার বারো ভাগের এক ভাগ হয় কিনা সন্দেহ। তাই তিনি বলেছেন যে, আমি হলাম দ্বিতীয় ইসা (মান নামিদানাম মাগার ইসায়ে সানি সুদাম)।

         ★ বাবা কালান্দার জাহাঙ্গীর
আল্লাহ কোথায় থাকে?
পৃষ্ঠাঃ ৭১

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ