বলখের বাদশাহ ইব্রাহীম বিন আদহাম ঘরে বিছানায় শুয়ে ছিলেন।



বলখের বাদশাহ ইব্রাহীম বিন আদহাম ঘরে বিছানায় শুয়ে ছিলেন। ঘরের ছাদের উপর খট খট আওয়াজ শুনে জিজ্ঞাসা করলেন, উপরে কে? উপর থেকে উত্তর আসে, আমার ঘোড়া হারিয়ে গেছে। আমি ঘোড়া খুঁজতে এসেছি। বাদশা ইব্রাহীম বিন আদহাম বললেন পাগল হয়েছে না মাথা খারাপ হয়েছে? প্রসাদের ছাদের উপর ঘোড়া পাওয়া যায় না কি ? উত্তরে সে বলল নরম বিছানায় শুয়ে শুয়ে আল্লাহকে পাওয়া যায় কি ভাবে? তার এ কথা বাদশার হৃদয়ে ভীষণভাবে নাড়া দেয়। কথা তো ঠিকই। নরম বিছানায় শুয়ে শুয়ে তো আল্লাহকে পাওয়া যাবে না। সে রাতেই তিনি রাজ প্রাসাদ ছেড়ে জঙ্গলে চলে গেলেন এবং আল্লাহ ইশক ও মুহাব্বত ডুবে গেলেন। এ দিকে মন্ত্রী পরিষদ এক বড় দেশ পরিচালনায় ব্যর্থ হয়ে বাদশাহকে হন্যে হয়ে খোঁজা শুরু করেন। খুজতে খুজতে তাঁরা দেখেন. যে বাদশা একট নদীর কিনারায় বসে বসে সুঁই দিয়ে কি যেন সেলাই করছে। তাকে পেয়ে সবাই বলল বাদশাহ নামদার। আপনি বাদশাহী ছেড়ে এখানে এসেছেন । আপনি ছাড়া তো এই রাজত। চালানোর কোন লোক নেই। সবাই আপনাকে আজীবনের জন্য বাদশাহ বানিয়েছে। চলুন আপনি আবার আপনার অাসনে বসবেন। বাদশাহ তাদেরকে কিছু না বলে হতের সুঁই নদীতে ফেলে দিলেন। এরপর মন্ত্রীদেরকে লক্ষ্য করে বললেন আমার সুঁইটি উঠিয়ে দাও। মন্ত্রীরা ডুবার নিয়ে এসে সুঁই তোলার চেষ্টা করে ব্যর্থ হয়ে বলল। এই সুঁই পাওয়া যাবে না। তখন বাদশাহ মাছদের ডেকে বলল হে মাছ! আমার সুঁই দিয়ে যাও।তখন সাথে সাথে শতশত মাছ নদী থেকে স্বর্ণের সুঁই নিয়ে কিনারায় উপস্থিত হয়। ইব্রাহিম বিন আদহাম রহ. বললেন স্বর্ণের সুঁই দরকার নেই আমার। আমি স্বর্ণের সুঁই ফেলিনি, আমি ফেলেছি লোহার সুঁই। আমাকে সেটিই এনে দাও। তখন একটি মাছ বাদশাহর ফেলে দেয়া সুঁই নিয়ে উপস্থিত হল। তখন বাদশাহ মন্ত্রীদের লক্ষ্য করে বললেন, ডুবারু দিয়ে তালাশ করেও তোমরা সুঁই পেলে না। আর মাছদের বলার সাথে সাথে মাছেরা সুঁই নিয়ে উপস্থিত হল। এখন তোমরাই বল, তোমাদের যে রাজত্ব আমি ফেলে এসেছি, সেই রাজত্বই ভাল না কি যে রাজত্ব নিয়ে আমি আছি সেটাই ভাল? মন্ত্রীবর্গ বলল আপনার রাজত্ব আগে তো শুধু মানুষের উপর চলত এখন গোটা পৃথিবীর সমস্ত বস্তুর ওপর চলছে। বাদশা বললেন, আমি এখন বড় রাজত্ব পেয়েছি, এ রাজত্ব ছেড়ে আমি তোমাদের সাথে আর বলখে যাব না। আমি এই জঙ্গলে থাকব। তিনি আল্লাহর ও রাসূলের মুহাব্বতে বাদশাহী ছেড়ে জঙ্গলে চলে গেলেন। অন্তরে ইশকে বারী আল্লাহতা আলার এবং ইশকে রাসূল পয়দা হয়েছে। এজন্য আল্লাহতাআলা তাকে এত বড় বুযুর্গী দান করেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ